সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকাসহ এএসআইকে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: রংপুরে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, এক বোতল ফেনসিডিল ও নগদ টাকাসহ পুলিশের এক এএসআইকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

সোমবার সকালে নগরীর ঠিকাদার পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে কুড়িগ্রাম জেলায় কর্মরত পুলিশের এএসআই মনিরুজ্জামানকে গ্রেফতার করা হয়।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত বিন কুতুব জানান, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকাল সোয়া ১০টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহায়তায় নগরীর স্টেশন রোডের ঠিকাদারপাড়ায় এক বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় ৬তলা ভবনের ৪র্থ তলা থেকে ৩ হাজার ১৯৮ পিস ইয়াবা, নগদ ৭ হাজার ৮০০ টাকা, ৯০০ টাকা মূল্যের প্রাইজবন্ড, ১ বোতল ফেনসিডিল, বিভিন্ন ব্যাংকের পাঁচটি চেক বই ও চারটি মোবাইলসহ কুড়িগ্রামে কর্মরত পুলিশের এএসআই মনিরুজ্জামানকে আটক করা হয়।

পরে তাকে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।

জানা গেছে, এর আগে মাদক সেবন ও কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এএসআই মনিরুজ্জামানকে। বর্তমানে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড অবস্থায় আছেন মনিরুজ্জামান।

এএসআই মনিরুজ্জামান পরিবার নিয়ে রংপুর নগরীর ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং সেখানে মাদকের কারবার চালিয়ে আসছিলেন । ঠিকাদার পাড়ার ওই বাড়িটি হিজড়া মিলন নামে এক ব্যক্তির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইয়াবা, ফেনসিডিল ও নগদ টাকাসহ এএসআইকে গ্রেফতার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৫৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০