সংবাদ শিরোনাম ::
নথুল্লাবাদ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভায় চেয়ারম্যান পদে ৮ জনের নাম প্রস্তাব উপকূলের মানুষের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সোহেল রানা জনগণের জানমালের নিরাপত্তায় পাশে থাকতে চাই: এমপি তালুকদার খোকন বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে প্রকাশ্যে দলবেঁধে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০ ২০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মাগুরায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে প্রকাশ্যে দলবেঁধে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাগলা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে গত রোববার (২২ নভেম্বর) দুপুরে মামলা করেছেন নির্যাতিতা ওই গৃহবধূ।

ওই নারীর স্বামী জানান, তিনি ও তার স্ত্রী আমন ধান মৌসুমে বিভিন্ন গ্রামে গিয়ে ধান সংগ্রহের কাজ করেন। প্রায় ২০ দিন আগে ধান সংগ্রহ করার জন্য ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে মাগুরা সদর উপজেলায় ধান সংগ্রহের জন্য আসেন।

ঘটনার দিন রাতে থাকার জায়গার অভাবে তারা একটি মাঠে পলিথিনের তাবু খাটিয়ে বসবাস করছিলেন।

ওইসময় (শনিবার রাত) অপরিচিত পাঁচজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এরপর হত্যার হুমকি দিয়ে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। পরে তার স্ত্রীকে ধরে পাশের একটি পুকুরের কাছে নিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে।

এই প্রসঙ্গে মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, এই ঘটনায় ‘ধর্ষণের শিকার’ ওই গৃহবধূ রোববার দুপুরে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিগগির ধর্ষকদের আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে প্রকাশ্যে দলবেঁধে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০