সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বিড়ালের খেলা মাছ স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: লালমনিরহাটের হাতীবান্ধায় তুচ্ছ বিষয় নিয়ে স্ত্রীকে পেটানোর অভিযোগ উঠেছে আব্দুস কুদ্দুস শাওন নামে এক যুবকের বিরুদ্ধে। বর্তমানে স্ত্রী সেলিনা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় রোববার দুপুরে স্বামী আব্দুস কুদ্দুস শাওনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত সেলিনা বেগম। এর আগে, শুক্রবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত শাওন ২ নম্বর ওয়ার্ডের দবিয়ার রহমানের ছেলে। আহত সেলিনা একই উপজেলার পশ্চিম বেজগ্রাম এলাকার নূর ইসলামের মেয়ে।

চিকিৎসাধীন সেলিনা বেগম জানান, আট বছর আগে এক লাখ টাকা যৌতুক ধার্য করে শাওনের সঙ্গে তার বিয়ে হয়। এরপর তাদের ঘর জন্ম নেয় ফুটফুটে ছেলে সন্তান। চার বছর বয়সের ছেলে ও স্বামীকে নিয়ে ভালোই চলছিল সংসার। এরই মধ্যে ফের তাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে আসতে বলেন শাওন। এতে রাজি না হলে তার ওপর নেমে আসে অমানবিক নির্যাতন।

শুক্রবার দুপুরে সেলিনাকে বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকেন শাওন। এতেও রাজি না হলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সেলিনার ওপর হামলা চালান। এ সময় তার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করেন এবং লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন স্বামী। পরে প্রতিবেশীরা সেলিনাকে আহত অবস্থায় বাড়ি বাইরে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুস কুদ্দুস শাওন বলেন, যৌতুকের কারণে আমার স্ত্রীকে মারধর করা হয়নি। ঘরে থাকা মাছ বিড়াল খেয়েছে বলে তাকে মারধর করা হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই গৃহবধূ। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিড়ালের খেলা মাছ স্ত্রীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০