সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

বঙ্গোপসাগরে লঘুচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ার আশঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: নভেম্বরে বঙ্গোপসাগরে ২/১টি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস মাসের শুরুতেই দিয়েছিলেন আবহাওয়া অধিদপ্তর। সেই পূর্বাভাসই হয়তো সত্য হতে যাচ্ছে। দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি রোববারের মধ্যে পরিণত হতে পারে নিম্নচাপে। দ্রুত শক্তি বাড়লে নিম্নচাপটি রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়েও। এমন তথ্য রোববার ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। লঘুচাপটির গতিমুখ ভারতের অন্ধ্র উপকূলের দিকে রয়েছে। এর প্রভাবে ভারতের দক্ষিণের এলাকাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ওই লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আবারও আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

এদিকে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

পরবর্তী ৭২ ঘণ্টা তথা তিন দিনের আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গোপসাগরে লঘুচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রুপ নেওয়ার আশঙ্কা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০