সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

মাকে হত্যা করে ঘরেই ধূমপান করছিলেন ছেলে! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক সেবনের টাকা না দেয়ায় মাকে নির্মমভাবে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান সময় নিউজকে জানান, শিংলাবো এলাকার মৃত আব্দুল সোবাহানের মাদকাসক্ত ছেলে সাইফুল ইসলাম (৩২) মাদক সেবনের টাকার জন্য তার মা দেলোয়ারা বেগমকে প্রায়ই মারধর করতো। শনিবার সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফিরে সাইফুল মাদক সেবনের টাকার জন্য তার মা দেলোয়ারা বেগমকে গালমন্দ শুরু করে। এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে তার মাকে বাথরুমের ভেতর ঢুকিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং গলা টিপে হত্যা করে।

প্রতিবেশীরা বিষয়টি আঁচ করতে পেরে ঘরে গিয়ে দেখেন মাকে হত্যা করে ছেলে সাইফুল ধূমপান করছে। এসময় বাথরুমে মায়ের লাশ পড়ে থাকার কথা জিজ্ঞাসা করলে সাইফুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাকে আটকের পর থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় মাদকাসক্ত খুনি সাইফুলকে আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাকে হত্যা করে ঘরেই ধূমপান করছিলেন ছেলে! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৬:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০