সংবাদ শিরোনাম ::
ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী”

দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি টগর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ১০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এম.এ.আর নয়ন, স্টাফ রিপোর্টার:

চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড থেকে মেহেরপুরে জেলার মুজিবনগর অভিমুখে চলে যাওয়া আঞ্চলিক মহাসড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ১৪৯ কোটি টাকা ব্যয়ে শনিবার (২১শে নভেম্বর) সকাল ১০টার সময় দর্শনা বাসস্ট্যান্ডে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহাসড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করেন। মহাসড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রাস্তার দুইপাশে যে সমস্ত অবৈধ স্থাপনা আছে সেগুলো নিজ নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে, অন্যথায় সরকার পক্ষ যদি অবৈধ স্থাপনা ভেঙে দেন সে ক্ষতির দায়ভার সরকার নিবেনা।

সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মুনিরা পারভীন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনসুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মুঞ্জ, প্রথম শ্রেণির ঠিকাদার জহুরুল ইসলাম মিয়া। এছাড়া দামুড়হুদা ও দর্শনা এলাকার বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা উক্ত রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দর্শনা থেকে মুজিবনগর অভিমুখে চলে যাওয়া এই সড়কটি আঞ্চলিক মহাসড়ক হলেও এটি একটি ব্যস্ততম সড়ক। চুয়াডাঙ্গা জেলার অধিকাংশ পরিবহন বাস এই রাস্তায় চলাচল করে। তাছাড়া শিক্ষা সফরের মৌসুম আসলে প্রতিদিন শত শত বিভিন্ন জেলার বাস এই সড়ক ব্যবহার করে মুজিবনগরে যায়। এজন্য সড়কটির উন্নয়ন কাজের উদ্বোধন করায় চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ হাজী আলী আজগার টগরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দর্শনা-মুজিবনগর আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি টগর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:২০:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০