সংবাদ শিরোনাম ::
কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে তিন লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে ৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: তিন লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে ঝালকাঠির নলছিটি পৌর ছাত্রলীগের ৪ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় প্যালেস্টাইন টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক মাে. মামুন কবির বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন, পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার (সালমান), ‌যুগ্ম সম্পাদক রাইসুল রবিন (রবিন প্যাদা), সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ও ছাত্রলীগ নেতা শুভ দাস। মামলা দায়েরের পর বৃহস্পতিবার রাতে শহরের কলবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শুভ দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে জানা গেছে, গত ১৭ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে কলেজ শিক্ষক মামুন কবিরকে মোবাইলফোনের মাধ্যমে শহরের স্টিমারঘাট এলাকায় ডেকে নেয় পৌর ছাত্রলীগের সভাপতি মো. কাওসার সরদার ও তার সঙ্গীরা। সেখানে ওই শিক্ষকের আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন ছাত্রলীগ নেতারা। শিক্ষক মামুন কবির চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। জীবন বাঁচতে ওই শিক্ষক ডাকচিৎকার করলে আসামি রবিন প্যাদা তার মুখ চেপে ধরেন এবং আসামি শুভ দাস ও তানভীর হোসেন মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি মারেন। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা নগদ ১১ হাজার ৭০০ টাকা ও একটি বিদেশী ঘড়ি নিয়ে যায়। এরপর তারা ওই শিক্ষককে নদীতে ফেলে দিতে চাইলে মৃত্যু ভয়ে তিনি ফের ডাকচিৎকার দিলে আশেপাশের লােকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম তালুকদার বলেন, কলেজ শিক্ষকের কাছে চাঁদা দাবির ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলার ২নং আসামি শুভ দাসকে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে তিন লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে ৪ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১

আপডেট সময় : ১১:০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০