সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ

সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: সিরাজগঞ্জের শাহজাদপুরের উকিলপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বাড়িটির ভেতরে একাধিক স্বশস্ত্র ব্যক্তি অবস্থান করছেন বলে র‌্যাবের ধারণা। একতলা টিনশডের ওই বাড়িটির আশপাশ থেকে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

জানা গেছে, পৌর এলাকার শেরখালীর উকিলপাড়ার ফজলুল হকের বাড়িতে ভোর ৫টার দিকে অভিযান চালায় র‌্যাব-১২। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়িটির ভেতর থেকে গুলি বর্ষণ করা হয়। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

তবে দুপক্ষের গোলাগুলিতে হতাহতের কোনো খরব পাওয়া যায়নি।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, সম্প্রতি রাজশাহীর শাহ মখদুম এলাকা থেকে জঙ্গি সন্দেহে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শাহজাদপুরের উকিলপাড়ার ফজলুল হকের বাড়িতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, আবদুল্লাহ নামের এক ব্যক্তি ওই বাড়িটিতে ভাড়া থাকেন। প্রায় আড়াই মাস আগে তিনি বাড়িটি ভাড়ায় নিয়ে বসবাস শুরু করেন।

ঢাকা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয় ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছেছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২০