সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ডালডার সঙ্গে রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল বাঘাবাড়ির ঘি! আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ১৪১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: কিশোরগঞ্জে একটি কারখানায় অভিযান চালিয়ে নামিদামি কোম্পানির নামে তৈরি ভেজাল ঘিসহ বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রপাতি জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। সিলগালা করে দেয়া হয় কারখানাটি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, শহরের উপকণ্ঠে গাইটাল মকসুদপুর গ্রামে ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ইমন অনেক দিন ধরে নিজের বাড়িতে নকল ঘি তৈরি করে বাজারজাত করে আসছিলেন। জেলার বিভিন্ন এলাকায় সামাজিক অনুষ্ঠানে খাবার তৈরিতে বাবুর্চিদের মাধ্যমে ওই কারখানার ঘি ব্যবহার হচ্ছিল। প্রতিটি ঘিয়ের কৌটা বিক্রির জন্য টোকেনের মাধ্যমে বাবুর্চিদের ২০ টাকা করে দেয়া হতো। ডালডা আর পামওয়েলের সঙ্গে ক্ষতিকর রঙ মিশিয়ে তৈরি করা হচ্ছিল বাঘাবাড়ির ঘিসহ বিভিন্ন নামিদামি কোম্পানির নামে ভেজাল ঘি।

গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে গাইটালের ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব-১৪। সেখানে কয়েকটি কক্ষে এ সময় নকল ঘি তৈরির সময় হাতেনাতে আটক করা হয় কারখানার মালিক মহিউদ্দিন আহমেদ ইমনকে।

ওই বাড়ির কয়েকটি কক্ষে মজুত করা ছিল বিপুল পরিমাণ ঘি। বড় বড় কার্টনে প্যাকেট করে এগুলো বিক্রির জন্য রাখা হয়েছিল। পরে ভোক্তা অধিকার আইনে কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান জানান, এসব ঘি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এজন্য ভোক্তা অধিকার আইনে কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। পাশাপাশি যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। এছাড়া ভেজাল ঘিসহ অন্যান্য উপকরণ নষ্ট করা হবে।

মহিউদ্দিন আহমেদ ইমন নিজের বাড়িতে দীর্ঘদিন ধরে পাঁচজন কর্মচারী রেখে ভেজাল ঘি তৈরি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন বলে জানান র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডালডার সঙ্গে রঙ মিশিয়ে তৈরি হচ্ছিল বাঘাবাড়ির ঘি! আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০