সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মাস্ক পরাকে সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে -বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে সবাইকে সচেতন হতে হবে। নিয়ম মেনে মাস্ক পরে সবাইকে মাস্ক ব্যবহারের প্রতি উদ্ধুদ্ধ করতে হবে। শপিং মল, দোকানে ক্রেতা বিক্রেতা ও বিভিন্ন সেবা মুলক প্রতিষ্ঠানে সেবা দাতা এবং সেবা গ্রহীতাকে মাস্ক ব্যবহার করতে হবে।

মাস্ক পরাকে একটি সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে। তাহলেই আমরা করোনাকে কমিয়ে সহনশীল মাত্রায় রেখে আমাদের জীবনযাত্রাকে পরিচালিত করতে পারব।

বরিশাল কোতয়ালী মডেল থানার আয়োজনে বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বরিশাল সার্কিট হাউজের সামনে অনুষ্ঠিত করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতামূলক এক বর্ণাঢ্য র‌্যাালীর উদ্ধোধনকালে এ সব কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

র‌্যালীটি সদর রোড হয়ে জেল খানার মোড় অতিক্রম করে পুনরায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এসে শেষ হয়। র‌্যালী শুরুর পূর্বে বিএমপি কমিশনার সাধারন পথচারী, রিকশা চালক, শ্রমিক ও অটোরিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং বিভিন্ন যানবাহনে করোনা প্রতিরোধে সচেতনতা মুলক স্টিকার লাগিয়ে দেন। এ সময় তিনি বলেন, চলতি শীতের সময় দেশে মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসতে পারে।

এ সময় আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে নজর রাখতে হবে যাতে অসচেতনতার কারনে কেউ করোনায় আক্রান্ত না হই। এ মহামারীর হাত থেকে আমাদের নিজেদের রক্ষা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতিও বিশেষ দৃষ্টি রাখার আহবান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিষ্টিকস) মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ জাকারিয়া রহমান জিকু, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ ফজলুল করিম, কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাস্ক পরাকে সামাজিক আন্দোলনে পরিনত করতে হবে -বিএমপি কমিশনার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:৩৬:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০