সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

ঝালকাঠিতে ২০০ বছরের পুরাতন পিলারসহ গ্রেপ্তার ৮। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. নজরুল ইসলাম, ঝালকাঠি:: ঝালকাঠির রাজাপুরের বাইপাস মোড়ের একটি বাড়ি থেকে ২’শ বছরের একটি পুরাতন সীমানা পিলারসহ চোরাচালান চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে স্থানীয় ইদ্রিস খন্দকারের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সাথে থাকা একটি পিলার ও ৯টি মোবাইল ফোন এবং তাদের বহন করা একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে দুজন রাজাপুর উপজেলার এবং বাকি ৬ জন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি /তদন্ত) আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বাইপাস মোড়ের খন্দকার বাড়িতে চোরাচালন চক্রের সদস্যরা পিলার পাচারের উদ্দেশে বৈঠক করছিল। গোপন খবরে জানতে পেয়ে পুলিশ দুপুরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তররা হচ্ছেন- বাড়ির মালিক ইদ্রিস খন্দকার, স্থানীয় নজরুল ইসলাম, ভোলার লালমোহন উপজেলার মেহেদী হাসান, বোরহানউদ্দিন উপজেলার মো. মহিবুদ্দিন, ঢাকার দক্ষিণখানের রতন উদ্দিন, লক্ষ্মীপুর জেলার ভবানীপুরের মিজানুর রহমান, বরিশালের হিজলা উপজেলার মাহাতাব উদ্দিন এবং চট্টগ্রামের বাকুলিয়া এলাকার শহিদ বিন হোসাইন।

এ বিষয় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হবে। তাদের কাছ থেকে উদ্ধার ইস্ট (ইন্ডিয়া কোম্পানি ১৮১৮) একটি পিলার পুলিশ হেফাজতে আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে ২০০ বছরের পুরাতন পিলারসহ গ্রেপ্তার ৮। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১১:১৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০