সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

বেসরকারি ক্লিনিকের কক্ষ থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: নওগাঁর পত্নীতলা উপজেলায় বেসরকারি একটি ক্লিনিক থেকে আরিফা জান্নাত মীম (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ক্লিনিকের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ক্লিনিক কর্তৃপক্ষের কারও খোঁজ পাওয়া যায়নি।

মীম জেলার ধামইরহাট উপজেলার মইশড় গ্রামের মিজানুর রহমানের মেয়ে। তিনি ওই ক্লিনিকে রিসিপশন বিভাগে চাকরি করতেন।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, রাতের কোনো এক সময় ক্লিনিকের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। বুধবার সকালে কক্ষের জানালা দিয়ে মীমের ঝুলন্ত মরদেহ দেখতে পায় ক্লিনিকের লোকজন। এরপর থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।

তিনি বলেন, ওই কক্ষের দরজা ভেতর থেকে আটকানো ছিল। সকাল ৯টার দিকে কক্ষের জানালা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তবে নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেসরকারি ক্লিনিকের কক্ষ থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৪৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০