সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

আসিফ নজরুল করোনায় আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এবং বিশিষ্ট কলামিস্ট ও লেখক আসিফ নজরুল করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে আসিফ নজরুল নিজেই এই তথ্য জানিয়েছেন।

আসিফ নজরুল লিখেছেন, ‘শনিবার থেকে জ্বর ছিল। গতকাল সোমবার টেস্ট করে জানলাম, আমার করোনা পজিটিভ। আমার জন্য দোয়া করবেন।’ আজ সন্ধ্যার পর তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি ভালো আছি। বাসায় থেকে করোনার চিকিৎসা নিচ্ছি।’

শুধু আসিফ নজরুলই নন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসংশ্লিষ্ট ব্যক্তিদের অন্তত ২০ জনের পরিবারে এই মুহূর্তে করোনায় আক্রান্ত ব্যক্তি আছেন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, একজন সহ-উপাচার্যের ছেলে ও গৃহকর্মী, পরিবহন ব্যবস্থাপক মো. কামরুল হাসান, বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক, টেকনিশিয়ানসহ মোট নয়জন এবং সোনালী ব্যাংকের ক্যাম্পাস শাখার সাত কর্মকর্তা।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী প্রথম আলোকে বলেছেন, ‘আক্রান্ত ব্যক্তিদের প্রতি আমাদের অনুরোধ, তাঁরা যেন আইসোলেশনে থাকেন। আমরা তাঁদের সব ধরনের সহযোগিতা করছি।’ তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলার অংশ হিসেবে ইতিমধ্যে মাস্ক ছাড়া ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা ও সন্ধ্যা ছয়টার পর ক্যাম্পাস এলাকায় বহিরাগতদের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আসিফ নজরুল করোনায় আক্রান্ত। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০