সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

অটোরিকশায় যাত্রী বেশে ছিনতাইয়ের সময় দুইজনকে আটক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: ময়মনসিংহে সিএনজি অটোরিকশায় যাত্রী বেশে ছিনতাইয়ের সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

তারা হলেন, ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩১নং ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া এলাকার বাসিন্দা কামাল মিয়া এবং ৩৩নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা খলিল মিয়া (৩২)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার তারাকান্দা নির্বাচনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে সকালে রহিমা নামে এক নারী তারাকান্দা যাওয়ার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় উঠলে ওই দুই ছিনতাইকারীও যাত্রী বেশে উঠে।

অটোরিকশাটি কোদালধর এলাকায় পৌঁছালে মহিলার গলায় ছুরি ধরে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে সিএনজি থেকে নেমে যায়। এ সময় মহিলার চিৎকারে তারাকান্দা থানার উপপরিদর্শক মহিলার কাছে যায়। পরে বিস্তারিত শুনে ওই দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে তারাকন্দা থানার ওসি আবুল খায়ের বলেন, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরা প্রত্যেকেই একাধিক মামলার আসামি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা হয়েছে। তাদের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অটোরিকশায় যাত্রী বেশে ছিনতাইয়ের সময় দুইজনকে আটক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০