সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ক্রিকেটারের আত্মহত্যা তাড়া করছে মুশফিককে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০ ১৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সজীবের আত্মহত্যা মেনে নিতে পারছেন না মুশফিক।
সজীবের আত্মহত্যা মেনে নিতে পারছেন না মুশফিক।ছবি: প্রথম আলো
ক্রিকেটের বাইরেও জীবন আছে আর সেটি অনেক বড়। মুশফিকুর রহিম এটা মনেপ্রাণে বিশ্বাস করেন। আর করেন বলেই তরুণ ক্রিকেটার সজীবুল ইসলামের আত্মহত্যা তাঁকে তাড়া করছে। কিছুতেই মেনে নিতে পারছেন না সামান্য ব্যর্থতার হতাশা থেকে আত্মহননের মতো সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন কেউ।

সজীবুলের মৃত্যু ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটপ্রেমীদের। রাজশাহীর ২২ বছর বয়সী এই ক্রিকেটার ২০১৮ যুব বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের স্ট্যান্ডবাই ক্রিকেটার ছিলেন। তাঁর পরিবার দাবি করেছে আসন্ন বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে সুযোগ না পাওয়ার হতাশা থেকেই আত্মহত্যা করেছেন এই সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার।

মুশফিক সজীবকে স্মরণ করেছেন নিজের ফেসবুক পেজে। লিখেছেন, ‘আমরা সবাই ক্রিকেটকে ভালোবাসি। কিন্তু মনে রাখতে হবে ক্রিকেটের বাইরেও একটা জীবন আছে। আমাদের দেশের একজন সম্ভাবনাময় তরুণ ক্রিকেটারের মৃত্যু সংবাদে খুবই কষ্ট পেয়েছি। ব্যাপার যা-ই হোক, আমি সবাইকে অনুরোধ করব আত্মহত্যা বা এ জাতীয় কিছু করার আগে নিজের প্রিয়জন, পরিবারের সদস্যদের কথা ভাবা। আত্মহনন কোনো কিছুরই পরিণতি হতে পারে না। আমাদের সবার জন্যই আল্লাহ সবকিছু ঠিক করে রেখেছেন। আমাদের মহান আল্লাহর সেই পরিকল্পনায় অবশ্যই বিশ্বাস রাখতে হবে। আমি সজীবের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…।’

রাজশাহীর দুর্গাপুর থানার ঝালুকা গ্রামের বাসিন্দা সজীবুল ছিলেন রাজশাহী কলেজের ইতিহাসে তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বিসিবি অনূর্ধ্ব–১৫, ১৭ ও ১৯ দলের খেলোয়াড় ছিলেন। লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনটি। উত্তরা স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগেও খেলেছেন। রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির ছাত্র ছিলেন সজীব। সেখানেই করতেন অনুশীলন।

সজীবের পারিবারিক সূত্র দাবি করেছে বঙ্গবন্ধু টি–টোয়েন্টি কাপে দল না পেয়ে খুব হতাশ হয়ে পড়েছিলেন তিনি। শনিবার রাতে সেই হতাশা তাঁকে ভয়ংকরভাবে গ্রাস করে। রাতে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিলেন। সকালে ডাকাডাকির পর সাড়াশব্দ না পেয়ে তাঁর বাবা ঘরের জানালা দিয়ে ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবির গেম ডেভেলপমেন্ট প্রধান খালেদ মাহমুদ ছিলেন তাঁর কোচ। তিনি হতবাক ছাত্রের এমন মৃত্যুতে। মাহমুদ বলেছেন, ‘সজীব খুবই ভালো ক্রিকেটার ছিল। ভদ্র ও বিনয়ী। কেন এমন করল সে বলতে পারছি না। আমি খুবই অবাক এ ঘটনায়।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্রিকেটারের আত্মহত্যা তাড়া করছে মুশফিককে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৬:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০