সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

যুবলীগ নেতা মদের আসরে’ ফেসবুকে ছবি-ভিডিও ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজিনুর রহমান পলাশের ‘জুয়া খেলা’র ছবি ও মদের বোতল সামনে রেখে কথপোকথনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিজিটাল বাংলার রাজনৈতিক সাফল্য নামের একটি ফেসবুক আইডি থেকে এ ভিডিও ও ছবি আপলোড করারর পরপরই ছড়িয়ে পড়ে।

উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী সাংবাদিকদের জানান, যুগলীগ নেতা তাজিনুর পলাশের ছত্রচ্ছায়ায় মোরেলগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিত মদ ও জুয়ার আসর বসে। তবে তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি।

এছাড়া সম্প্রতি পলাশকে নিয়ে তার অনুসারী নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে মেয়র পদে তার সমর্থনে দোয়া ও আর্শীবাদ চেয়ে পোস্টার ছাপান। বিষয়টি অনেক নেতাকর্মী সহজভাবে নেননি।

পৌর যুবলীগের আহ্বায়ক মো. আসাদুজ্জামান দীপু সাংবাদিকদের বলেন- ‘মোরেলগঞ্জ পৌর এলাকাসহ যুবলীগের নেতাকর্মীদের মধ্যে তাজিনুর পলাশ ভাইয়ের জনপ্রিয়তা তুঙ্গে। আসন্ন নির্বাচনে তিনি পৌরসভার মেয়র প্রার্থী হচ্ছেন। তার জনপ্রিয়তায় হিংসায় তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে দিয়েছেন।’

এ বিষয়ে তাজিনুর রহমান পলাশ সাংবাদিকদের বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ সামাজিক ও রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করতে আমার ছবি এডিট করে সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে।’

ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি আরও এ প্রতিবেদককে বলেন- ‘ভিডিটাও এডিট করে ছড়িয়ে দেয়া হয়েছে। মূলত আমার মাথা কেটে আর একজনের ছবির ওপর বসানো হয়েছে।’

তিনি আরও বলেন- ‘আসন্ন পৌরসভা নির্বাচনে মোরেলগঞ্জ পৌরসভার মেয়র পদে আমি দাঁড়ানোর ঘোষণা দিলে, আমার প্রতিপক্ষের লোকজন একাধিক ভুয়া ফেসবুক আইডি থেকে আমার ভুয়া ভিডিও ও ছবি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন। বিষয়টি ইতিমধ্যেই আমি মৌখিকভাবে পুলিশকে অবহিত করেছি। শিগগির থানায় লিখিত অভিযোগ দেব।’

জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তদন্ত করে দেখা হবে। ঘটনা সত্যি হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন- ‘মৌখিকভাবে তাজিনুর রহমান বিষয়টি আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবলীগ নেতা মদের আসরে’ ফেসবুকে ছবি-ভিডিও ভাইরাল। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:১৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০