ঢাকায় হিন্দি ছবির কায়দায় প্রবাসীকে গুলি করে ডাকাতি _তিন জন আটক_। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৫:৫৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০ ১২৫ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স
ঢাকা আমিন বাজার এলাকায় প্রবাসীকে প্রকাশ্যে গুলি করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে RAB.
এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার দুটি বিদেশি পিস্তল একটি রিভলবার 12 রাউন্ড গুলিসহ 50000 টাকা উদ্ধার করা হয়েছে।
দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় সংস্থাটি.
গত ২৮ অক্টোবর ইতালি প্রবাসী আমানুল্লাহ তার স্ত্রীকে নিয়ে ব্যাংকে টাকা তুলতে যান। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ব্যাংকে তাদের অনুসরণ করছে ডাকাত মুস্তাফিজ। আমানুল্লাহ দের তথ্যে সে পৌঁছে দেয় সহযোগীদের কাছে।
ডাকাতদের আরেকটি দল তখন মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে অপেক্ষা করতে থাকে বাইরে।
ব্যাংক থেকে বের হওয়ার পর তাদেরকে অনুসরণ করে ডাকাত চক্রের সদস্যরা।
লোহার ব্রিজ এলাকায় পৌঁছলে আমানুল্লাহর গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি করে। এবং তার স্ত্রীর কাছ থেকে ছিনিয়ে নেয় টাকার ব্যাগ, এসময় গুলিবিদ্ধ হন আমানুল্লাহ।পরে সিসিটিভির সূত্র ধরে চক্রটিকে ধরতে সক্ষম হয় RAB.
RAB জানিয়েছে এরা একটি সংঘবদ্ধচক্র মূলত ব্যাংক থেকে টাকা উত্তোলন কারী ব্যক্তিদের টার্গেট করে ডাকাতি করে তারা। অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে RAB.


























