সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

বানারীপাড়ায় বন্দর বাজার ইলিশে সয়লাব। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০ ২০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ প্রজনন মৌসুমে ইলিশ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞার সময়সীমা ৪ নভেম্বর বুধবার রাত ১২টায় শেষ হয়েছে। তবে বুধবার সন্ধ্যার পর থেকেই জেলেরা নৌকা ও জাল নিয়ে বানারীপাড়ার সন্ধ্যা ও এর শাখা নদীতে ইলিশ শিকারে নেমে পড়ে। বৃহস্পতিবার সকালে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজারে বিভিন্ন সাইজের ইলিশে সয়লাব হয়ে যায়। এর অধিকাংশই বড় আকারের মা ইলিশ। এ ছাড়া ছোট আকারের প্রচুর ইলিশ বাজারে চলে আসায় দামও তুলনামূলক কম। দীর্ঘ অপেক্ষার পর ইলিশের স্বাদ পেতে বন্দর বাজারে ক্রেতাদেরও উপচে পড়া ভিড় পড়ে যায়। বাজারে এক কেজি সাইজের ইলিশ কেজি প্রতি ৯শ’ থেকে এক হাজার,এক কেজির ওপরে (সোয়া ও দেড় কেজি) ১১শত,এক কেজির কিছুটা কম সাইজের ৭শ’-৮শ’,তিনটায় এক কেজি ওজনের সাড়ে ৫শত-৬শত এবং জাটকা ইলিশ সাড়ে ৩শত-৪শত টাকা দরে বিকিকিনি হয়েছে। ওই দিন বিকাল ও সন্ধ্যার পরেও সন্ধ্যা নদীর তীরবর্তী পৌর শহরের ফেরীঘাট ও বিভিন্ন ইউনিয়নের হাট-বাজারেও ইলিশ বেচাকেনা হতে দেখা গেছে। এদিকে এক রাতের শিকারে বাজার ইলিশে সয়লাব হয়ে যাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে অভিযানকালে নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা ইলিশ গোপনে ফ্রিজ ও বরফ মিলে মজুদ করে রাখা হয়েছিলো। সেগুলোও বিক্রি করতে নিয়ে আসায় মূলত বাজারে ইলিশে সয়লাব হয়ে গেছে। অভিযোগ থাকলেও দীর্ঘদিন পরে প্রিয় ইলিশের স্বাদ পেয়ে ক্রেতা আর বিক্রি করতে পেরে মৎস্য ব্যবসায়ী,আড়ৎদার ও জেলেরা দারুন খুশি। প্রসঙ্গত ইলিশের প্রধান প্রজনন মৌসুমকাল ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর এই ২২ দিন সরকারের নির্দেশে সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ,ক্রয়,বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ছিল। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বন্দর বাজার ইলিশে সয়লাব। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০