সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত আমরা সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি, সাধারণ মা নুষকে কষ্টে ফেলে আস্থা অর্জন করা সম্ভব নয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: জেড এম জাহিদ হোসেন মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বাবুগঞ্জ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬২টি নিমগাছ রোপণ বাবুগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার, যুবকের ৬ মাসের কারাদণ্ড। মোবাইল চুরির অভিযোগে ইজিবাইক চালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন বরিশালে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার নলছিটিতে ১১ কোটি টাকা ব্যয়ে পাঁচ সড়কের নির্মাণকাজ শুরু, উদ্বোধন করলেন এমপি ইলেন ভুট্টো নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে নকল তার তৈরির কারখানায় অভিযান। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বৈদ্যুতিক নকল তারের কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব। অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বুধবার (৪ নভেম্বর) যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় সন্ধ্যা ৬টা থেকে অভিযান চলে দিবাগত রাত ১টা ৩৫ মিনিট পর্যন্ত।

অভিযান শেষে বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলস ও বিভিন্ন গ্রেডের নকল বৈদ‍্যুতিক তার উৎপাদন করার অপরাধে আজিজ ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৪২ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এছাড়াও ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সারওয়ার আলম বলেন, আমাদের মেধা অনেক ভালো কিন্তু দুঃখজনক হলো কিছু লোক সেটা ব‍্যয় করে অপরাধ করার ক্ষেত্রে। মাতুয়াইলে আজিজ ক্যাবলস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিএসটিআই থেকে তিন ক‍্যটাগরির (১.৫, ২.৫ এবং ৪.০ আরএম) বৈদ‍্যুতিক ক‍্যাবল তৈরির লাইসেন্স নেয়। কিন্তু তারা বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলস নকল তৈরি করছে।

কারখানায় তৈরি করছে ৯৫, ১৫০ আরএম ক‍্যাটাগরির নকল তার। যা কিনা বিভিন্ন বড় বড় কলকারখানায় ব‍্যবহৃত হয়। একটি চাইনিজ প্রিন্টিং মেশিন দিয়ে সহজেই নকল তারে বিবিএস, পোলয়, বিআরবি ক‍্যাবলস সহ অন্যান্য নাম বসিয়ে দিচ্ছে।
তিনি বলেন, বিভিন্ন গ্রেডের নকল বৈদ‍্যুতিক তার উৎপাদন করার অপরাধে ১২ জনকে বিভিন্ন মেয়াদে (তিন মাস থেকে দুই বছর) কারাদণ্ড দেওয়া হয়েছে।

কারখানাটিকে ৪২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা হয়েছে প্রায় এক কোটি টাকার নকল বৈদ্যুতিক তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজধানীর যাত্রাবাড়ীতে নকল তার তৈরির কারখানায় অভিযান। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০