সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বাস্থ্যবিষয়ক সাইড ইভেন্টে নেতৃত্ব দেবেন ড. জিয়াউদ্দিন হায়দার ঝালকাঠিতে ২০ পিস ইয়াবা ৫০ হাজার টাকা সহ মাদক কারবারি গ্রেফতার কাঠালিয়ায় এক শিক্ষক কে ঘিরে নানা অভিযোগ, অতিষ্ঠ এলাকাবাসী

৩য় বিবাহও টিকছে না শ্রাবন্তীর। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
কয়েক মাস আগে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও রোশান দাম্পত্য জীবনের এক বছর পূর্ণ করেন। ভালোই চলছিল এ জুটির জীবন। হঠাৎ তাদের এ সংসারে ভাঙনের সুর বাজছে! দুর্গাপূজার আগে থেকে আলাদা থাকছেন তারা। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

ভারতের প্রভাবশালী গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে জানিয়েছে, একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী ও রোশন সিং। গণমাধ্যমটির কাছে সেই কথা স্বীকারও করেছেন দুজন। শ্রাবন্তীর স্বামী রোশন সিং তাঁদের সংসার ভাঙনের বিষয়ে দৈনিকটিকে জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা এখন একই ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই, আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।’

এ প্রসঙ্গে শ্রাবন্তীর বক্তব্য, ‘প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে এবং বিষয়গুলো খুঁজে আমরা আবার শুরু করব।

এদিকে, ২০০৩ সালে প্রথম পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর এ অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে।

২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী।

গত বছরের ১৯ এপ্রিল অনেকটা গোপনে প্রেমিক রোশান সিংয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন তিনি। ভারতের চণ্ডীগড়ে পাঞ্জাবি রীতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩য় বিবাহও টিকছে না শ্রাবন্তীর। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২০