সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গত চার বছরে ১১ কিশোরীকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০ ৬৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গত চার বছরে ১১ কিশোরীকে ধর্ষণ করে নওরোজ হিরা সিকদার নামের ব্যক্তি। সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য। ক্ষমতা প্রভাব খাটিয়ে চার বছর ধরে কিশোরীদেকে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এই রেপিস্টসহ দুজনকে আসামিকে বাকেরগঞ্জ থানায় মামলা করেছে ভুক্তভোগী শিকার এক কিশোরী। অপরদিকে ১১ জনের পক্ষে আরেকটি ধর্ষণের অভিযোগ করেছেন শেখ ইমরান হোসেন নামের স্থানীয় আরেক ব্যক্তি।
অভিযুক্ত নওরোজ হিরা সিকদার বর্তমানে আত্মগোপনে আছে। তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের আব্দুল খালেক সিকদারের ছেলে।

একাধিক সূত্রে জানা যায়- গত ১৯ অক্টোবর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর গ্রামের সিকদার বাড়ি সংলগ্ন এলাকায় হিরা সিকদারকে মারধর করা হয়। এ সময় হিরার পকেট থেকে তার মোবাইল ফোনটি পড়ে যায়। পরবর্তীতে ওই গ্রামের এক ব্যক্তি মোবাইলটি পেয়ে তার ভেতর বিভিন্ন মেয়েদের সঙ্গে হিরার অশ্লীল ভিডিও দেখতে পান। তার মধ্যে তার মেয়ের ছবিও রয়েছে। এরপর এক এক করে গ্রামের বেশিরভাগ ব্যক্তির মোবাইলে ওইসব ভিডিও চলে যায়। এসব ভিডিওচিত্র দেখিয়ে সে ওই কিশোরীদের একাধিকবার ধর্ষণ করে আসছিল।

এদিকে ১১ ভুক্তভোগীর পক্ষে থানায় অভিযোগ দেওয়া শেখ ইমরান হোসেন বরিশালটাইমসকে জানান, হিরা সিকদার বিভিন্ন সময় গ্রামের মেয়েদের বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে দৈহিক সম্পর্ক স্থাপন করে আসছে। এর মধ্যে তার স্কুলের কয়েকজন কিশোরী শিক্ষার্থীর পরীক্ষার ফল খারাপ হয়েছিল। স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার ক্ষমতায় ওই কিশোরীদের ফল বদলে দেওয়ার নাম করে তাদের ধর্ষণ করে। আবার কাউকে সরকারি চাকরি পাইয়ে দেওয়া, বিয়ে করে সংসার করা, ভালো ছেলের কাছে বিয়ে দেওয়াসহ বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়ে তাদের ধর্ষণ করেছে।

২০১৫ সালের ২০ জানুয়ারি থেকে বর্তমান বছরের ১৯ অক্টোবর পর্যন্ত হিরা ১১ মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। তাদের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। শারীরিক সম্পর্কের সময় এসব মেয়ের অগোচরে হিরা তা মোবাইলে ধারণ করে। পরবর্তীতে ওই মোবাইলের ভিডিওচিত্র দেখিয়ে তা ইন্টারনেটে ভাইরাল করার ভয়ভীতি দেখিয়ে তাদের আবারও ধর্ষণ করে। ০

তাদের মধ্যে দুই মেয়ের বিয়ের পর তাদের শ্বশুরবাড়ির লোকজনকে ওই ভিডিওচিত্র দেখানোর ফলে তাদের তালাক দেওয়া হয়। এছাড়াও তার ধর্ষণের শিকার হয়েছে একই পরিবারের তিন বোন এবং আরেক পরিবারের দুই বোন। কিন্তু ভিডিওর জন্য তারা কারও কাছে কোনও অভিযোগ করতে পারেনি।

হিরার ঘনিষ্ঠ এক স্বজন নাম প্রকাশ না করা শর্তে জানান, হিরা বিবাহিত। সে তার স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করতো। ওই সময় তার স্ত্রীর অনুপস্থিতিতে হিরা এক ছেলেকে বলাৎকার করে। এ ঘটনা এলাকাবাসী দেখে ফেললে হিরার মাথার চুল থেকে শুরু করে ভ্রু পর্যন্ত ফেলে দিয়ে তাকে এলাকা থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর হিরাকে তালাক দেয় তার স্ত্রী। এরপর থেকে হিরা গ্রামের বাড়িতে থাকা শুরু করে।

অভিযুক্ত হিরা যে স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য সেই কমিটির সভাপতি মীর মহিসন সাংবাদিকদের বলেন, ‘আমি হিরা সিকদারের বিচার চাই। তার বিরুদ্ধে ধর্ষণের মামলার বিষয়টি আমি জানি। আমরাও তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।’

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল কালাম মামলা গ্রহণ ও অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, হিরা সিকদারের বিরুদ্ধে আরও নারী নির্যাতনের প্রমাণ মিলেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে গত চার বছরে ১১ কিশোরীকে ধর্ষণ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:১২:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২০