সংবাদ শিরোনাম ::
ভাণ্ডারিয়ায় গভীর রাতে সেপ্টিক ট্যাংকির বর্জ্য রাস্তা পাশে ফেলার অভিযোগ বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ঘোড়াঘাটে দীর্ঘ দিন ধরে স্যানিটারি ইন্সপেক্টর নেই, জনস্বাস্থ্য কার্যক্রম ব্যাহত, স‌্যানিটেশন তদারকি নেই, দ্রুত পদায়ণের দাবী ​ঝালকাঠিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও গুপ্ত তৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে ঝালকাঠিতে যুবদলের বিক্ষোভ মিছিল বানারীপাড়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ চুয়াডাঙ্গার জীবননগরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বাবুগঞ্জে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল কারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল কাঠালিয়ায় সহকারী শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি: মানববন্ধনে প্রতিবাদ বরিশাল শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সুবিধা না করতে পেরে মানববন্ধনের নাটক

মাদকদ্রব্যসহ অভিনেত্রী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০ ২০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
মাদকদ্রব্য কিনতে গিয়ে ধরা পড়েছেন ভারতের পশ্চিমবঙ্গের টিভি অভিনেত্রী প্রীতিকা চৌহান। গত রোববার কলকাতার ভারসোবা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করেছেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)সদস্যরা। মাদকদ্রব্য কেনাবেচার দায়ে এ সময় আরও চারজনকে আটক করেছেন এনসিবির গোয়েন্দারা।

‘সাবধান’, ‘দেবো কে দেব মহাদেব’-এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন প্রীতিকা। এনসিবি সূত্রে ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, বলিউডের মাদকসম্পৃক্ততার তদন্ত করতে গিয়ে বেশ কিছু মাদকের আখড়ার সন্ধান পেয়েছে তারা। সে রকম এক আখড়া ছিল ভারসোবায়। সাদাপোশাকে ভারসোবার দুটি জায়গাকে নজরদারিতে রেখেছিলেন গোয়েন্দারা। সেখানকার একটি জায়গা থেকে আটক করা হয় প্রীতিকাকে। এই অভিনেত্রীকে আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে এনসিবি। নিজে সেবনের জন্য, নাকি অন্য কোথাও সরবরাহ করার জন্য মাদকদ্রব্য সংগ্রহ করছিলেন, সে বিষয়টিও খতিয়ে দেখবে সংস্থাটি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমে বোকা বনে গিয়েছিল এনসিবি। বলিউড যে মাদকে ডুবে ছিল, সেটা ঘুণাক্ষরেও ভাবেনি সংস্থাটি। ঘটনার জের ধরে জেল খাটতে হয়েছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। একই ঘটনায় এখনো জেলে আছেন রিয়ার ভাই শৌভিকসহ কয়েকজন।

সুশান্তের মৃত্যুর পর তাঁর সম্পদ ও নানা বিষয় নিয়ে তদন্ত করতে গিয়ে গোয়েন্দাদের হাতে আসে সুশান্তের প্রেমিকা রিয়ার হোয়াটসঅ্যাপ মেসেজ। সেখানে মাদকদ্রব্য নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করছেন রিয়া, যা সন্দেহ বাড়ায় এনসিবির। তদন্তে রিয়া ও তাঁর ভাই শৌভিক, সুশান্তের বাড়ির ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, কর্মী দীপেশ সবন্তকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান, রাকুল প্রীতের মতো অভিনেত্রীদেরও জেরা করে। সূত্র প্রথম আলো

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদকদ্রব্যসহ অভিনেত্রী গ্রেপ্তার। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:৫৮:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০