সংবাদ শিরোনাম ::
বিরামপুরে বন্ধক নিয়ে বিরোধ, নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি গ্রামবাসীর রাজাপুরে সরকারের অগ্রাধিকার কর্মসূচি নিয়ে তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরিশালে গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ ইসরত হোসেন কচি তালুকদারের নেতৃত্বে বাবুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা ঘোড়াঘাটে সংবাদ প্রকাশের পর শিক্ষিকা সেলিনা আক্তার বরখাস্ত বরিশালে বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্যঝুঁকি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বাবুগঞ্জে শ্রমিক ইউনিয়নের ব্যতিক্রমী হা-ডু-ডু আয়োজন সুপারি পাড়া নিয়ে বিরোধ, বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বরিশালে সাবেক শিক্ষক নেতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

অপেক্ষায় অপু…

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সিনেমা হল খুলেছে, এবার মুক্তি পাবে অপু বিশ্বাস অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি। সেই অপেক্ষায়ই আছেন তিনি। দীর্ঘদিন পেরিয়ে গেছে, প্রখ্যাত নির্মাতা দেবাশীষ বিশ্বাস অপুকে নিয়ে নির্মাণ করেছেন এই ছবিটি। কিন্তু করোনাসহ নানা জটিলতায় ছবিটি মুক্তি পেতে ঢের সময় পার হয়ে গেল।

দীর্ঘ সাত মাস পর করোনার কারণে বন্ধ থাকা সিনেমা হলগুলো ১৬ অক্টোবর খুলেছে।

এখনো নতুন ছবি তেমন একটা মুক্তি পাচ্ছে না। তবে প্রযোজকরা তাদের নির্মিত নতুন ছবিগুলো মুক্তির প্রস্তুতি নিতে শুরু করেছেন। তাই অপু এবার অপেক্ষায় আছেন তার এই প্রিয় ছবিটি শিগগিরই মুক্তি পাবে। এদিকে নতুন ছবি ‘ছায়া বৃক্ষের’ কাজও শুরু করতে যাচ্ছেন তিনি। সব মিলিয়ে অপুর প্রতীক্ষা এবার শেষ হবে-এমন ভাবনায় তার মনে খুশির ঢেউ তুলছে। এদিকে, এই নায়িকা প্রায় দেড় যুগ পর আবার মিউজিক ভিডিওতে মডেল হচ্ছেন।

শিমুল মাহমুদের পরিচালনায় ২২ নভেম্বর থেকে কক্সবাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গানটির শুটিং করবেন তিনি। শাহনাজ পারভীনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন আলমগীর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অপেক্ষায় অপু…

আপডেট সময় : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০