সংবাদ শিরোনাম ::
নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন থানার ওসি বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সব দলকে আলোচনায় বসতে বললেন চরমোনাই পীর মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ নানকের বাসভবনে আগুন ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন

বানারীপাড়ায় গৃহবধু গণধর্ষণ : অটো চালকসহ দুই ধর্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি/
বরিশালের বানারীপাড়ায় এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক অটোচালক কাওছার(৩০)) ও তার সহযোগী রাসেলকে(৩৫) গ্রেফতার করেছে পুলিশ। ১২ সেপ্টম্বর শনিবার বিকালে পৌর শহর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে দুপুরে ধর্ষিতা ওই গৃহবধু (২০) ধর্ষণের ২৮ দিন পরে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন ্আইনে থানায় মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা গেছে গত ১৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ঊপজেলার সদর ইউনিয়নের মাছরং গ্রামের সাগর হাওলাদারের স্ত্রী তার বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কাওছারের অটোবাইকে উঠলে কাওছার ও গাড়িতে থাকা তার সহযোগী রাসেল তাকে ভয়ভীতি দেখিয়ে আজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে ফেলে রেখে যায়। ওই গৃহবধু সেখান থেকে মাছ রং গ্রামে দেবরের বাসায় রাত্রী যাপন করে পরের দিন ১৬ আগস্ট বরিশাল থেকে লঞ্চে স্বামীর কাছে ঢাকায় চলে যান। এদিকে ধর্ষক ওই গৃহবধুর স্বামীর মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন করে তারা তার স্ত্রীকে ধর্ষণ করার বিষয়টি জানিয়ে দম্ভ প্রকাশ ও ভয়ভীতি প্রদর্শণ করে। ২৯ আগস্ট স্বামীসহ ওই গৃহবধু বানারীপাড়ায় ফিরে আসেন। তারা পৌর শহরের ৬ নং ওয়ার্ডে লাহারী বাড়ির ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছিলেন। কিন্তু ধর্ষকরা ওই গৃহবধুর পিছনে লেগে থাকে। সে বাসা থেকে বের হলে পথেঘাটে তাকে উত্যক্ত ও ভয়ভীতি দেখাতে থাকে। ফলে নিরুপায় হয়ে ওই গৃহবধু ১২ সেপ্টেম্বর দুপুরে দুই ধর্ষককে আসামীকে মামলা দায়ের করেন। এর পরপরই ওসি মোঃ হেলাল উদ্দিনের নিদের্শনায় বানারীপাড়া পৌর শহর ধেকে কাওছার ও রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় গৃহবধু গণধর্ষণ : অটো চালকসহ দুই ধর্ষক গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২০