সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মহাসড়কে ডাকাতিকালে ডাকাত চক্রের আট সদস্য আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯ ৫১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের নারায়নগঞ্জ ডেস্ক: সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিকালে ডাকাত চক্রের আট সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আটকরা হলেন- জামালপুরের ফরাজপাড় এলাকার হানিফের ছেলে মুনছুর ওরফে সুমন (২৬), ময়মনসিংহের নান্দাইল এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে শহিদ (৩২), জামালপুরের বকশীগঞ্জ থানার আইরমারী এলাকার মৃত ময়নাল ওরফে মন্ডল শেখের ছেলে হাবিল ওরফে হৃদয় (২৮), নরসিংদীর শিবপুর হাজীবা এলাকার লাল মিয়া (৫৭), শেরপুরের ঝিনাইগাদী এলাকার মঞ্জুরুলের ছেলে আনোয়ার হোসেন (২৭), কুড়িগ্রামের উলিপুর এলাকার মো. আফজাল হোসেনের ছেলে ফুলজার আলী ওরফে সাগর (৩০)।

এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, চারটি চাপাতি, একটি স্টিলের পাইপ, একটি ছোরা, একটি হাতুড়ি, দু’টি মোবাইল জব্দ করা হয়।

শনিবার (১৪ সেপেম্বর) এ তথ্য জানান ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি আরো জানান, এ ঘটনায় ডাকাতির শিকার হওয়া সেলিম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে সেলিম তার বড় ভাই ও মামাকে নিয়ে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। শুক্রবার ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ হিরাঝিল ডাচ বাংলা ব্যাংকের সামনে পৌঁছামাত্র কয়েকজন যুবক তাদের গাড়িতে স্টিলের পাইপ দিয়ে ঢিল মারে।

এসময় তারা গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওই যুবকরা দেশীয় অস্ত্র দিয়ে জিম্মি করে দু’টি মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায়। তাদের চিৎকার শুনে ডিউটি চলাকালে এগিয়ে যাই। ঘটনা শুনে ডাকাতদের পিছু নেই এবং তাদের ধরতে সক্ষম হই। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মহাসড়কে ডাকাতিকালে ডাকাত চক্রের আট সদস্য আটক

আপডেট সময় : ০৬:২৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯