সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

চারদিকে রঙবেরঙের ঘুড়ি নিয়ে ওড়াউড়ি… আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০ ৪৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥

পরীদের পাখা থেকে প্রতিদিন খুলে নিই সোনার পালক
কতবার বুনি আমি বেদনার বারান্দায় নকশি চাটাই
আলোকের যান নিয়ে রঙধনু পথ ধরে নিপুণ চালক
ছিন্ন করে চলে যায় আমার রঙের ঘুড়ি সুতোর লাটাই।
কয়েকটি নীল ঘুড়ি কবে যেন আনমনে উড়িয়েছিলাম
হয়তো বা ওরা ছিলো অবাক ঠিকানা লেখা মনোময় খাম
ওদের ছিলো না কোনো সুতোর বাঁধন কোনো লাটাই-শাসন
মেঘের দালানবাড়ি ছুঁয়ে ছুঁয়ে ঘুড়ি উড়ে গেছে অকারণ।
সাঁতরে পেরোয় আকাশগঙ্গা রঙমাতেলা ঘুড়ি
এক ফোঁটা কোন মেঘ-আগুনে পুড়লো ঘুড়ির পাখা
অগ্নিজলের নীল দহনে ঘুড়ির ওড়াউড়ি
ভস্ম মেখে উড়লো কাহার অবাক অঙ্গরাখা।
উড়িতেছিল ঘুরিতেছিল ইচ্ছে পাগল ঘুড়ি
মেঘময়ূরের পরম্পরায় ঝরিতেছিল নীল
রঙতামাশায় মাতাল বাতাস করলো কি খুনসুড়ি!
এক ফোঁটা রঙ লাগলো গালে– ঘুড়ির অন্ত্যমিল!

কবিতার সেই ঘুড়ি এখন চারদিকে উৎসবের আমেজ সৃষ্টি করেছে। দেশজুড়ে যখন
প্রাণঘাতি করোনা আতঙ্ক বিরাজ করছে,ঠিক তখন ঘুড়ি উৎসবে মেতে উঠেছেন নানা
বয়সী মানুষ। শিশু-কিশোর,তরুণ-যুবক এমনকি মাঝ বয়সীরাও বাদ যাচ্ছেনা এই
ঘুড়ি উড়ানো থেকে। দিন-রাত আকাশে শোভা পাচ্ছে নানা রঙবেরঙের ঘুড়ি।সারা
দেশের মতো বরিশালের বানারীপাড়ায়ও প্রাণঘাতি করোনার ভয় উপেক্ষা করে
দিন-রাত ছোট-বড় নানা বয়সী ঘুড়ি প্রেমী মেতেছেন ঘুড়ি উড়ানোর উৎসবে।
সকাল-বিকাল-ভরদুপুর আর রাতের বেলায় বাড়ির ছাদে, খোলা মাঠে, নদীর
তীরে,খালি জায়গায় তাদের ঘুড়ি উড়াতে দেখা যায়। করোনাকালে শিশু,কিশোরদের
বাড়িতে আটকে রাখতে অনেক অভিভাবক তাদের ঘুড়ি বানিয়ে বা বাজার থেকে সুতা ও
লাটাই সহ কিনে এনে দিচ্ছেন। এখানে অনেকেই ঘুড়ি বানানো, মাজা সুতা ও
লাটাইয়ে ব্যবসাও করছেন। বানারীপাড়ার আকাশে দিন-রাত উড়তে দেখা যায় নানা রং
বেরঙের ঘুড়ি। বিশেষ করে রাতের আকাশে আলো ঝলমলে ঘুড়ি দেখে মুগ্ধ হচ্ছেন
সবাই। উপজেলার বিভিন্ন এলাকায় ঘুড়ি উৎসবের প্রতিযোগিতারও আয়োজন করা
হচ্ছে। যেখানে বিজয়ীদের মাঝে রঙিন টিভি সহ বিভিন্ন আকর্ষনীয় পুরস্কার
দেওয়া হচ্ছে। এদিকে এ ঘুড়ি উৎসব এলাকাবাসীর কাছে দারুন উপভোগ্য হয়ে
উঠেছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চারদিকে রঙবেরঙের ঘুড়ি নিয়ে ওড়াউড়ি… আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৪:৪০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০