সংবাদ শিরোনাম ::
সুপার শপ কাঁচাবাজার বিকাল ৫টার মধ্যে বন্ধের নতুন নির্দেশনা। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১৩০ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরীতে কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন বিকেল ৫টার মধ্যে বন্ধের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।
উদ্ভুত করোনা সংকট মোকাবিলায় নগরবাসীকে এ নতুন নির্দেশনা মেনে চলার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়েছে পুলিশ।
রবিবার ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, কাঁচাবাজার ও সুপারশপসমূহ প্রতিদিন সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে।

























