আজ হতে ব্যাংকের জরুরী সেবা চালু।
- আপডেট সময় : ১২:২৪:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২০ ১৬১ বার পড়া হয়েছে

মো:আমিনুল ইসলাম /মো:মিজানুর রহমান::-
বাংলাদেশের সকল ব্যাংকে জরুরি সেবা হিসাবে লেনদেন সম্পর্কীয় সেবা পাওয়া যাবে সকাল ১০ টা হতে বেলা ১২ টা পর্যন্ত। কিন্তু ব্যাংক বন্ধ হবে দুপুর ১.৩০ টায়। করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং এই সিদ্ধান্ত আগামী ২রা এপ্রিল পর্যন্ত বহাল থাকবে। টাকার লেনদেন কালীন সময়ে গ্রাহকদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কর্ম সম্পাদন করতে হবে। বাংলাদেশে করোনা ভাইরাসে লকডাউনের কারণে ব্যাংকের জরুরী সেবা হিসাবে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সার্বক্ষণিক বাংলাদেশের সকল এটিএম বুথগুলো খোলা থাকবে এবং বুথে পর্যাপ্ত পরিমাণ টাকার যোগান থাকবে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা -কর্মচারীদের বেতন -ভাতার সুবিধার্থে আগামী ১ ও ২ এপ্রিল তারিখে ইএফটি সেবা চালু থাকবে। ব্যাংকিং গ্রাহকরা বিভিন্ন ধরনের ব্যাংকিং অ্যাপস এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন কেনাকাটা করতে পারবেন। জরুরী সেবা চলাকালীন অটোমেটেড চেকপ্রসেসিং এবং আরটিজিএস সিস্টেম বন্ধ থাকবে কিন্তু একই ব্যাংকের একাউন্ট থেকে চেকের মাধ্যমে লেনদেন করা সম্ভব হবে।

























