ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা
ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, পার্ক নির্মাণের পরিকল্পনা
- আপডেট সময় : ০৬:০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির পুরাতন কলেজ খেয়াঘাট এলাকায় সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে গণপূর্ত বিভাগ। দীর্ঘদিনের অবৈধ দখলদারত্বের অবসান ঘটিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার ও জনস্বার্থে জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে গণপূর্ত বিভাগ, জেলা প্রশাসন ও ঝালকাঠি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
দীর্ঘদিন ধরে সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের মধ্য দিয়ে এলাকাটির স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি দখলমুক্ত করার এ কার্যক্রমকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তাদের প্রত্যাশা, জমিটি যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবহার করা হলে এলাকাটি নতুন রূপ পাবে এবং সাধারণ মানুষের জন্য একটি সুন্দর পরিবেশ তৈরি হবে।
এ বিষয়ে গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী হাদিসুর রহমান বলেন, উচ্ছেদ করা জায়গাটি গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের অবৈধ দখলমুক্ত হওয়ার পর জায়গাটিতে গড়ে উঠবে একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ। পার্ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ সেখানে অবসর কাটানোর সুযোগ পাবেন। একই সঙ্গে এলাকাটি নগরবাসীর বিনোদন ও স্বস্তির একটি মনোরম স্থান হিসেবে গড়ে উঠতে পারে।
যে জায়গাটি দীর্ঘদিন অবৈধ স্থাপনার কারণে হারিয়েছিল তার স্বাভাবিক সৌন্দর্য, সেই জায়গাতেই নতুন করে সৌন্দর্য ও প্রাণচাঞ্চল্য ফিরবে—এমন প্রত্যাশা ঝালকাঠিবাসীর।
সরকারি সম্পত্তি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং জনস্বার্থে সরকারি জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।























