সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত বানারীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান মামুন -উর রশিদ স্বপন কারাগারে ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা ডেঙ্গু প্রতিরোধে ভান্ডারিয়ায় শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা ঘোড়াঘাটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য হা ডু ডু খেলা বাবুগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চুয়াডাঙ্গায় ট্রাক্টর চাপায় মটরসাইকেল চালক কলেজ প্রভাষকের মৃত্যু ভান্ডারিয়ায় ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করে ভোটার হওয়ার চেষ্টা, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইউএনওর ঘোড়াঘাটে এক দিনের ৩৬ তম প্রবীণ দিবস পালিত ঘোড়াঘাটে ফুটবল মাঠ পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ও যুব ক্রীড়া মন্ত্রী

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা

মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশাকে সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ নির্মাণে ৬০ বছর’—এ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—তিন ক্যাটাগরিতে সর্বমোট ১৮ জন গুণী শিক্ষক-শিক্ষিকাকে সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ রুবানা তানজিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আব্দুল আল মামুন কাওসার শেখ ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন।

অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে তিন ক্যাটাগরিতে নির্বাচিত সর্বমোট ১৮ জন শিক্ষক-শিক্ষিকাকে শিক্ষকতায় বিশেষ অবদান, পেশাগত দক্ষতা ও শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি শিক্ষিত, মানবিক ও উন্নত সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দেওয়াই নয়, বরং নৈতিকতা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও শিক্ষকদের অবদান অপরিসীম। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা, পেশাগত নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও সম্মাননা প্রদান করা হয়।

ক্যাপশনঃ ঘোড়াঘাটে প্রাথমিকের এক শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করার মুহূর্তে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষকদের সম্মাননা

আপডেট সময় : ০১:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬