নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৪:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.9.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য এবং গুপ্তহত্যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা শ্রমিক দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝালকাঠি প্রেস ক্লাব চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, “১৯৭৪ সালে আওয়ামী লীগের দুঃশাসনে দেশ একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছিল। সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশবাসীকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। পরবর্তীতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটিয়েছেন। তাঁরই উত্তরসূরী আমাদের নেতা তারেক রহমান একটি ভঙ্গুর রাষ্ট্র পুনর্নির্মাণের লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এ দেশে আর কোনোদিন ফিরে আসতে পারবে না। যদি খুনি হাসিনা এ দেশে আসার দুঃসাহস দেখায়, তবে জুলাই হত্যা মামলায় তার ফাঁসি কার্যকর করা হবে।”
জেলা শ্রমিক দলের সভাপতি মো. টিপু সুলতানের সভাপতিত্বে ও উদ্যোগে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মো. টিপু সুলতান বলেন, “আমরা ১৭ বছর ধরে বহু নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছি। নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের সন্ত্রাসী চরিত্র আজ জনগণের সামনে উন্মোচিত হয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে বোমা হামলা ও গাড়িতে অগ্নিসংযোগের মতো অপরাধ করে যাচ্ছে, যা সাধারণ মানুষ কখনো মেনে নেবে না। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এসব অপচেষ্টা প্রতিহত করব।”
জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন— উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. নাছির উদ্দিন হাওলাদার, ঝালকাঠি পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, নলছিটি পৌর শ্রমিক দলের সভাপতি সেলিম হাওলাদার, সাধারণ সম্পাদক নুরুজ্জামান শামীম, নলছিটি উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন গাজী এবং যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন।
এ সময় জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।






















