সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ছাত্রলীগ নেতা ছিনতাইয়ের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ বরিশাল বিএনপি নেত্রী নাসরিনসহ তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা মাদকমুক্ত ও আধুনিক রহমতপুর গড়ার প্রত্যয় নিয়ে গণসংযোগে ব্যস্ত চেয়ারম্যান প্রার্থী শিমুল শিকদার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদন শেখ হাসিনার, ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা অনেক নির্বাহী কর্মকর্তা এলাকায় থাকতে পারেননি’, ইউএনওকে উদ্দেশ করে বিএনপি নেতার বক্তব্যে বিতর্ক উজিরপুরে নারীদের গোপন ভিডিও, স্বেচ্ছাসেবক দল নেতা বহিস্কার পর্নোগ্রাফি আইনের মামলায় জেলহাজতে প্রেরন বিরামপুরের দিওড় ইউনিয়নে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বাণী বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী

ভাণ্ডারিয়ায় গভীর রাতে সেপ্টিক ট্যাংকির বর্জ্য রাস্তা পাশে ফেলার অভিযোগ

মোঃ মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ-পূর্ব ভান্ডারিয়া গ্রামে পরিবেশ দূষণ করে গভীর রাতে সেপ্টিক ট্যাংকির বর্জ্য রাস্তার পাশে ফেলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম মোঃ হাদিস হাওলাদার, পিতা মোঃ মজিবর হাওলাদার।
স্থানীয় সূত্রে জানা গেছে গত ২১ শে সেপ্টেম্বর সোমবার গভীর রাতে হাদিস হাওলাদার তার ভবনের সেপ্টিক ট্যাংকির দেয়াল ভেঙ্গে মুখ খোলেন। পরবর্তীতে জক্স মেশিনের সাহায্যে ট্যাংকের সমস্ত ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি তুলে রাস্তার পাশের ডোবায় ফেলেন। পরবর্তীতে পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং পথচারীসহ আশেপাশে বসবাসকারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়।

বিষয়টির সত্যতা জানতে বিভিন্ন সাংবাদিক হাদিস হাওলাদার এর বাড়িতে গেলে তেমন কেউ উক্ত বিষয় কথা বলার জন্য সামনে আসেননা।
হাদিস হাওলাদারকে মুঠফোনে না পেয়ে তার ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়। ছেলে উক্ত বিষয় শুনার পরে তাকেও আর মুঠফোনে পাওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, মোঃ হাদিস হাওলাদার ভবন তৈরি করলেও বর্জ্য বা পানি নিষ্কাশনের কোনো নিয়মমাফিক ব্যবস্থা তিনি রাখেননি। এর আগেও তিনি একইভাবে গভীর রাতে সেপ্টিক ট্যাংকের ময়লা জনসম্মুখে ফেলে পরিবেশ দূষণ করেছেন। বারবার এমন কাণ্ড ঘটায় চরম ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাণ্ডারিয়ায় গভীর রাতে সেপ্টিক ট্যাংকির বর্জ্য রাস্তা পাশে ফেলার অভিযোগ

ভাণ্ডারিয়ায় গভীর রাতে সেপ্টিক ট্যাংকির বর্জ্য রাস্তা পাশে ফেলার অভিযোগ

আপডেট সময় : ০৫:৩৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬