আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা ছাত্রদলের মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১২:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.9.1.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

আওয়ামী লীগের নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে ঝালকাঠিতে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসানের নেতৃত্বে নেতৃত্বে মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৫ টায় শহরের ডাক্তার পট্টি এলাকার থেকে মোটরসাইকেল মহড়া শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা আওয়ামী লীগের নানা নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। তাদের কণ্ঠে উচ্চারিত হয়— “হই হই রই রই, আওয়ামী লীগ গেলি কই”, “সন্ত্রাসীদের আস্তানা, এই বাংলায় হবে না”, গুপ্ত সংগঠনের আস্তানা এই দেশে আর হবে না এবং “একটা একটা আওয়ামী লীগ ধর, ধইরা জেলে ভর”।
সমাবেশ ও মহড়া শেষে ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ “আওয়ামী লীগ একটি আগুন সন্ত্রাসী দল।
ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তারা গাড়িতে অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে সাধারণ মানুষের জীবন হুমকির মুখে ফেলেছে। এদের কাছে দেশের সাধারণ জনগণ আজ নিরাপদ নয়।”
তিনি হুশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, “জনগণের শান্তি বিনষ্টকারী এসব সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, সেখানেই প্রতিহত ও গণধোলাই দেওয়া হবে।”
তিনি আরো বলেন ঝালকাঠিতে কোথাও যদি এ ধরনের কার্যক্রম চালানো হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা তাদেরকে ধরে ধরে আইনের হাতে সোপার্দ করব।
























