সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে শ্রমিক দলের বিক্ষোভ সমাবেশ বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাল্টিমিডিয়া সরঞ্জাম হস্তান্তর। আধুনিক ও প্রযুক্তিনির্ভর পাঠদানে যুক্ত হলো ল্যাপটপ ও প্রজেক্টর ​পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চা শ্রমিক সম্মেলন অনুষ্ঠিত বানারীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ঝালকাঠিতে করাতকল মালিক সমিতির বার্ষিক সভা: লাইসেন্স নবায়ন জটিলতা ও উচ্ছেদ আতঙ্ক নিরসনের দাবি কীর্তিমান পুলিশ কর্মকর্তা এমএম মাহমুদ হাসান বানারী পাড়ায় প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা হয়রানীমূলক মামলা দেওয়ার অভিযোগ আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা বিরুদ্ধে ভাণ্ডারিয়ায় গভীর রাতে সেপ্টিক ট্যাংকির বর্জ্য রাস্তা পাশে ফেলার অভিযোগ বাবুগঞ্জ ডিগ্রি কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ঘোড়াঘাটে দীর্ঘ দিন ধরে স্যানিটারি ইন্সপেক্টর নেই, জনস্বাস্থ্য কার্যক্রম ব্যাহত, স‌্যানিটেশন তদারকি নেই, দ্রুত পদায়ণের দাবী

ঝালকাঠিতে করাতকল মালিক সমিতির বার্ষিক সভা: লাইসেন্স নবায়ন জটিলতা ও উচ্ছেদ আতঙ্ক নিরসনের দাবি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

filter: 115; fileterIntensity: 0.85; filterMask: 1; hdrForward: 0; sv:16.1.9.1.W20; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠিতে জেলা করাতকল মালিক সমিতির বার্ষিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় করাতকলের লাইসেন্স সহজীকরণ, নবায়নের জটিলতা এবং শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের দূরত্বের বিধানের কারণে করাতকল উচ্ছেদের শঙ্কার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন মালিকরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে শহরের ১০৬ কাঠপট্টি রোডে জেলা করাতকল মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং নির্বাহী কমিটির সদস্য মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা করাতকল মালিক সমিতির সভাপতি মো. হারুন অর রশিদ, রাজাপুর উপজেলা সভাপতি মো. আব্দুল বারী এবং নলছিটি উপজেলা সভাপতি মো. ইউসুফ আলী মোল্লা।
সভায় করাতকল শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে করাতকলগুলো পরিচালিত হয়ে আসছে। কিন্তু বর্তমানে লাইসেন্স নবায়নসহ বিভিন্ন দাপ্তরিক কাজে মালিকদের নানা জটিলতার মুখে পড়তে হচ্ছে। অনেক মালিক প্রায় দুই দশক ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্দিষ্ট দূরত্বের বিধানের কারণে অনেক করাতকল উচ্ছেদের মুখে পড়েছে, যা নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন ব্যবসায়ীরা।
জেলা করাতকল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. সোহরাব হোসেন বলেন, “লাইসেন্স সহজীকরণ ও নবায়নের জটিলতাসহ আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা সভায় তুলে ধরা হয়েছে। দীর্ঘ দুই যুগ ধরে অনেক করাতকল পরিচালিত হয়ে আসছে। বর্তমানের বিভিন্ন বিধিনিষেধের কারণে শত শত ব্যবসায়ী ও শ্রমিক আজ বেকার হওয়ার উপক্রম হয়েছে।”

এ বিষয়ে জেলা বন বিভাগের রেঞ্জ অফিসার মো. জাকিরুল হক সরকার বলেন, করাতকল পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিমালা অবশ্যই অনুসরণ করতে হবে। “আইন আইনের গতিতে চলবে। সময়ের সঙ্গে মানুষের স্বার্থে অনেক আইন পরিবর্তনও হয়েছে। তবে আগে হোক বা পরে, কোনো ধর্মীয় কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের ২০০ গজের মধ্যে করাতকল থাকতে পারবে না।”
সভায় জেলা ও উপজেলা সমিতির নেতৃবৃন্দ, বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সাধারণ করাতকল মালিকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সংগঠনের সার্বিক কল্যাণ এবং ব্যবসায়ীদের সংকট নিরসনে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে করাতকল মালিক সমিতির বার্ষিক সভা: লাইসেন্স নবায়ন জটিলতা ও উচ্ছেদ আতঙ্ক নিরসনের দাবি

ঝালকাঠিতে করাতকল মালিক সমিতির বার্ষিক সভা: লাইসেন্স নবায়ন জটিলতা ও উচ্ছেদ আতঙ্ক নিরসনের দাবি

আপডেট সময় : ০৫:৩৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬