দর্শনায় মাদক বিক্রেতা আটক,পরে ১ বছর জেল-জরিমানা
দর্শনায় মাদক বিক্রেতা আটক,পরে ১ বছর জেল-জরিমানা
- আপডেট সময় : ০৪:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১১২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করে পরে সংক্ষিপ্ত বিচারে ১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
মঙ্গলবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর তত্বাবধানে থানার এসআই(নিঃ) আলমগীর কবির গোপন সংবাদে জানতে পারে দর্শনা থানাধীন আকন্দবাড়ীয়া গ্রামস্থ আসামী মোঃ রিপন মিয়ার বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর একজন ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় করছে । পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসাসী পালানোর চেষ্টা করলে আকুন্দবাড়িয়ার আঃ হান্নানের ছেলে মোঃ রিপন মিয়া (৩৯)কে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ১ পিস সহ গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীকে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্বে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) উপস্থাপন করলে বিজ্ঞ আদালত আসামী মো রিপন মিয়া (৩৯),’কে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ২,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
























