সংবাদ শিরোনাম ::
জীবননগর বেনীপুর সীমান্তের এপারে ১ ভারতীয় নাগরিকসহ ৫ জন আটক
জীবননগর বেনীপুর সীমান্তের এপারে ১ ভারতীয় নাগরিকসহ ৫ জন আটক
মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
- আপডেট সময় : ০২:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে ১ ভারতীয় নাগরিকসহ ৫ বাংলাদেশি নাগরিককে পুলিশ আটক করেছে।
বুধবার সকাল সাড়ে ৬ টায় জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ বাংলাদেশের বাগেরহাটের শরণখোলা বাজার পাড়ার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা খাতুন, চাঁদপুরের নয়ন আলী এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ানকে এদেশে পুশইন করে।পরে এরা জীবননগর এলাকা দিয়ে এলাকা ত্যাগ করার চেষ্টাকালে স্থানীয়দের বাধার মুখে পড়ে।পরে তারা জীবননগর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে পাঁচ জনকে আটক করে জীবননগর থানায় নিয়ে যায়। এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান,আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

























