সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আদালত চত্বরে মামলা পরিচালনা করতে এসে আবু সালেহ মাহমুদ ওরফে সাগর আহমেদ নামের এক প্রতারক আটক হয়েছে। মঙ্গলবার দুপুরে ভুয়া আইনজীবী সাগরকে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। কিশোরগঞ্জ জেলার সোনাপুর গ্রামের মোঃ চাঁন মিয়া ছেলে আবু সালেহ মাহমুদ ওরফে সাগর আহমেদ( ৪৫) ও
দামুড়হুদা উপজেলার মজলিশপুর গ্রামের মৃত ফইজুদ্দিন বিশ্বাসের ছেলে মুকবুল হোসেন ঢাকা বার কাউন্সিলের অ্যাডভোকেট হিসেবে পরিচয় হয় ভুয়া আইনজীবী‌ আবু সালেহ মাহমুদ ওরফে সাগর আহমেদের সঙ্গে দীর্ঘদিন ধরে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে মামলা সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করছিলেন। মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের চাঁন আলী ছেলে মোহাম্মদ জামাত আলীর কাজ থেকে ফৌজদারি মামলায় আদালত থেকে রায় পাইয়ে দেওয়ার কথা বলে ৮ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেই। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির কাছে বিচার দিলে তাকে আটক করে। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো বৈধ সনদ বা আইনজীবী হিসেবে নিবন্ধনের কাগজপত্র দেখাতে পারেননি।এসময় দামুড়হুদার কলাবাড়ি গ্রামের গোলাম মোস্তফা এর ছেলে মিজানুর রহমান জানান,জমিজমা সংক্রান্ত ফৌজদারি মামলা সাড়ে ৫ লাখ টাকার বেশি হাতিয়ে নিয়েছেন। একই অভিযোগ তুলে আলমডাঙ্গা উপজেলার
এরশাদপুর গ্রামের মৃত জুমার আলী ছেলে মোহাম্মদ বিপ্লব আলী বলেন, নিজেকে ঢাকা বার কাউন্সিলের আইনজীবী বলে পরিচয়ে প্রতারণার করে আমার কাছ থেকে ১ লক্ষ ৩ হাজার টাকা নিয়েছে।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মারুফ সারোয়ার বাবু হোসেন বলেন, আটককৃত সাগর আহমেদ নিজেকে ঢাকা বার কাউন্সিলের আইনজীবী বলে পরিচয় দেয়, আইনবিষয়ক কোনো সনদ নেই। নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে মামলা পরিচালনা করতেন সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “আইনজীবী সমিতির সদস্যরা দুজনকে আমাদের কাছে হস্তান্তর করেছেন। তাদের থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২

চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২

আপডেট সময় : ০৫:১৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬