সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের চাঁদপাশা ইউপিতে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে সক্রিয় জামায়াত নেতা রফিকুল ইসলাম। ঝালকাঠিতে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ঝালকাঠিতে স্টেকহোল্ডারদের সাথে নৌ পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভীমরুলি পেয়ারা বাগানে শব্দযন্ত্রের অবৈধ ব্যবহার রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই ট্রলারকে জরিমানা ঝালকাঠির ঐতিহ্যবাহী পেয়ারা বাগান পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক দেখার যেন কেউ নেই ! বানারীপাড়া-বরিশাল সড়কে খানাখন্দে অন্তহীণ জনদুর্ভোগ বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানি ঘটনায় ৩জনকে আসামি করে মামলা কলাপাড়ায় স্কুলের সামনে নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা বরিশালে পূজা উদযাপন পরিষদের সম্মেলন: সম্প্রীতির আহ্বান, গুণীজনদের সম্মাননা মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যভান্ডার হিসেবে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সংলগ্ন সংলগ্ন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নে জলবায়ু ও পরিবেশগত ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বারইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) আয়োজিত এ সংলাপে ইউনিয়ন সুশীল সমাজ সংগঠনের সদস্যরা অংশ নেন।

সংলাপে অতিথি হিসেবে বক্তব্য দেন কোডেকের এনগেজ প্রকল্পের এরিয়া অফিসার অজিফা নীলা ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বিপ্লব কুমার। এছাড়া বক্তব্য দেন কোডেকের ফিল্ড ফ্যাসিলিটেটর কামনা রায়, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও মিজামউদ্দিন, সুশীল সমাজ সংগঠনের সদস্য নয়ন হালদার, শিরিন বকুল, রাজু হাওলাদার, তপতি হালদার, মাকসুদা বেগমসহ বিভিন্ন প্রতিনিধি।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে উপকূলীয় বারইখালী ইউনিয়নের মানুষ নানা সংকটের মুখোমুখি হচ্ছে। জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট, লবণাক্ততা বৃদ্ধি, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থা, নাজুক স্বাস্থ্যসেবা, ওষুধের সংকট এবং কৃষি উৎপাদনে নানা প্রতিবন্ধকতা স্থানীয় জনজীবনকে ক্রমেই ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও উদ্বেগজনকভাবে বাড়ছে।

তারা এসব সমস্যা মোকাবিলায় কার্যকর পরিকল্পনা গ্রহণ, স্থানীয় জনগণের অধিকার সুরক্ষা এবং জীবনযাত্রার মান উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর সমস্যাগুলো সমাধানে সরকারের নীতিনির্ধারক ও জনপ্রতিনিধিদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ

আপডেট সময় : ০৬:০০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬