সংবাদ শিরোনাম ::
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন ৫৪ নদী পলিথিনের দখলে সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত দেড় যুগেও সংস্কার হয়নি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সড়ক বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীকে মারধর ​দুই দফা দাবিতে ঝালকাঠিতে ডাক কর্মচারীদের মানববন্ধন নলছিটিতে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ বাবা-মাকে মারধর, ছেলে গ্রেফতার বানারীপাড়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগে অধ্যক্ষ সাময়িক বরখাস্ত ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু দামুড়হুদায় ৮ টি স্বর্নের বারসহ আটক১ ভান্ডারিয়ায় পরিছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রীর উদ্যোগ বাস্তবায়নে (ইউএনও)

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত

এস. এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৬:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এবং মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেছেন, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা কেবল ব্যক্তি বা পেশাজীবীদের ওপর আঘাত নয়, এটি সংবাদপত্রের স্বাধীনতা, বাক্‌স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আক্রমণ।

বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনা বলেন, জনগুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালনরত সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। যারা এ হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও স্বাধীন সাংবাদিকতার শত্রু। সাংবাদিকরা যদি নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তাহলে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ বাধাগ্রস্ত হবে এবং গণতান্ত্রিক সমাজব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়বে।

তিনি বলেন, অতীতে সংঘটিত সাংবাদিক হত্যা ও হামলার বহু ঘটনার বিচার এখনও সম্পন্ন হয়নি। এসব ঘটনার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করা গেলে অপরাধীরা এমন দুঃসাহস দেখাতে পারত না। তাই সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত সব হত্যাকাণ্ড ও হামলার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে।

সমাবেশে তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদ ও তার দোসররা দেশকে অস্থিতিশীল এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে খুলনায় সাংবাদিক মতি, টুটুল, আওয়াল ও রানা কবীরের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।

তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে খুলনা মহানগরীতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মো. রাশিদুল ইসলামের সভাপতিত্বে এবং আব্দুর রাজ্জাক রানা ও আশরাফুল ইসলাম নূরের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিসিবি পরিচালক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মো. নূরুজ্জামান, মো. এরশাদ আলী, কে এম জিয়াউস সাদাত, রফিউল ইসলাম টুটুল, কৌশিক দে, আবুল হাসান হিমালয়, এম এ হাসান, কাজী শামীম আহমেদ, কনক রহমান, আহমদ মুসা রঞ্জু, মাকসুদ আলী, সোহেল মাহমুদ, আনোয়ারুল ইসলাম কাজল, কামরুল আহসান, নিয়ামুল হোসেন কচি, শেখ আল এহসান ও নূর ইসলাম রকিসহ বিভিন্ন সাংবাদিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ আরও সংকুচিত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।জাতীয় মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস. এম. সাইফুল ইসলাম কবির এবং মহাসচিব আহমেদ হোসাইন ছানু সাংবাদিকের ওপর গুলি চালানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

এক যৌথ বিবৃতিতে তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা ও গুলি চালানোর মতো ন্যক্কারজনক ঘটনা স্বাধীন গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নেতৃদ্বয় আহত সাংবাদিকের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত

সাংবাদিকদের ওপর গুলিবর্ষণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত

আপডেট সময় : ০৬:৪১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬