সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান ​ঝালকাঠিতে বিদ্যালয়ের সভাপতি নিয়োগে অনিয়ম ও লেনদেনের অভিযোগ, সংবাদ সম্মেলন বাবুগঞ্জে এএম স্পোর্টস একাডেমির দ্বিতীয় ব্যাচের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হামলা চালানো সেই আগৈলঝাড়া থানা পরিদর্শনে তথ্যমন্ত্রী ঝালকাঠিতে জমকালো আয়োজনে ‘কৃষ্ণকাঠি চ্যাম্পিয়ন ট্রফি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত তেঁতুলিয়ায় সীমান্তে শিশুসহ ১৩ পুশইন চেষ্টা বিজিবি’র প্রতিরোধ কাকরধা হেলাল উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজকে ধ্বংস করতে ও প্রতিষ্ঠা লগ্ন থেকে দায়িত্বরত স্বনামধন্য অধ্যক্ষকে কুলুষিত করতে পিছু লেগেছে একটি কুচক্রী মহল বরিশালে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ঐক্য পরিষদের পক্ষ থেকে (এমপি) সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা আগৈলঝাড়া থানায় হামলা: দুই সাংবাদিক নেতার বিরুদ্ধে পুলিশের মামলা, বিএমএসএফ’র উদ্বেগ আসন্ন শিকারমঙ্গল ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ইজাজুল হক ইজাজের প্রার্থীতা ঘোষণা

মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

এস. এম. সাইফুল ইসলাম কবির,সিনিয়র স্টাফ রিপোর্টার বাগেরহাট
  • আপডেট সময় : ০৬:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

:দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন উপকূলবর্তী জনপদ বাগেরহাটের মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষেআলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় কুমার দে।

আলোচনা সভায় পরিবার পরিকল্পনা কার্যক্রমের সাফল্য, জনসচেতনতা বৃদ্ধি এবং মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এইচ এম শহিদুল ইসলাম।

বক্তারা পরিবার পরিকল্পনা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ মাতৃত্ব এবং পরিবার কল্যাণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা হিসেবে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মোরেলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৬:১৬:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬