সংবাদ শিরোনাম ::
বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ, আবেদন করা যাবে ঘরে বসেই ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডা, চলন্ত বাস থেকে ফেলে দেওয়ায় প্রাণ গেল দুই যাত্রীর খাল পরিষ্কারে পানিতে নেমে প্রশংসায় ভান্ডারিয়ার ইউএনও বিরামপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত,প্রধান অতিথি সংসদ সদস্য ডা.জাহিদ হোসেন

তেঁতুলিয়ায় সীমান্তে শিশুসহ ১৩ পুশইন চেষ্টা বিজিবি’র প্রতিরোধ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ২৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উপজেলার মাঝিপাড়া ময়নাগুড়ি সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ শিশুসহ ১৩ জন নারী পুরুষকে পুশইনের চেষ্টা করে। এসময় বিজিবি‘র তাৎক্ষণিক প্রতিরোধে তা ব্যর্থ হয়েছে।
জানাযায়, শনিবার সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন মাঝিপাড়া বিওপির অধীন ময়নাগুড়ি সীমান্তের মেইন পিলার ৪৩৪ এর ৫ সাব পিলার এলাকায় ভারতের ১৩২ বিএসএফ নয়াবাড়ি ক্যাম্পের সদস্যরা ১৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। ভারতীয় ৩ শিশুসহ ১৩ জন নাগরিকের মধ্যে মধ্যে ৫ জন পুরুষ এবং ৫ জন মহিলা ছিল। স্থানীয় সোর্সের মাধ্যমে ঘটনার সংবাদ পেয়ে মাঝিপাড়া বিজিবি টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে পুশইন প্রচেষ্টার বিরুদ্ধে বাধা প্রদান সহ জোরালো প্রতিবাদ করেন। বিজিবির কড়া প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সংশ্লিষ্ট ব্যক্তিদের পুনরায় ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যান।
পঞ্চগড় ১৮ বিজিবি’র এডি বলেন, সকালে ভারতের ১৩২ বিএসএফ নয়াবাড়ি ক্যাম্প কর্তৃক ১৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করছিল। কিন্তু বিজিবি’র কড়া প্রতিবাদে পুনরায় সীমান্ত জিরো লাইন থেকে তাদের ভারতে ফেরৎ নিয়ে গেছে। বর্তমানে জিরোলাইনে কেউ নাই এবং পরিস্থিতি শান্ত আছে। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ায় সীমান্তে শিশুসহ ১৩ পুশইন চেষ্টা বিজিবি’র প্রতিরোধ

আপডেট সময় : ০৩:৪৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬