সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

ঝালকাঠিতে বিকাশ কর্মীর চোখে গুল ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

মোঃ মনির হোসেন ঝালকাঠি :
  • আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএনবি বাজার এলাকায় এক বিকাশ কর্মীর চোখে গুল ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী বিকাশ কর্মী আশরাফুল ইসলাম ঝালকাঠি শহরের ‘জাবেদ টেলিকম’ নামের একটি বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে ৫ লাখ টাকা সংগ্রহ করে কাউখালী উপজেলার অপর একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিএনবি বাজার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর গতিরোধ করে। এ সময় পাঁচজনের একটি দল তাঁর চোখেমুখে গুল ছিটিয়ে দেয়। ভুক্তভোগী চোখে ঝাপসা দেখলে দুর্বৃত্তরা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পরপরই খবর পেয়ে প্রতিষ্ঠানের মালিক ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ভুক্তভোগীর পক্ষ থেকে ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, “আমাদের কর্মী টাকা নিয়ে যাওয়ার সময় পূর্বপরিকল্পিতভাবে এ হামলার শিকার হন। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানাচ্ছি।”
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে বিকাশ কর্মীর চোখে গুল ছিটিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০২:০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬