সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ৩১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ নিষিদ্ধ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ যুবলীগ ও ছাত্রলীগের ৭ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।
সোমবার ভোরে রাত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার শহরের সি অ্যান্ড বি পাড়ার মৃত বাবর আলীর ছেলে হাফিজুর রহমান (৪০),
একই উপজেলার সুমিরদিয়া গ্রামের দরুদ হাসানের ছেলে
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন আশিক (২৯), জীবননগর উপজেলার মিনাজপুর গ্রামের মৃত রহমত আলীর ছেলে বাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ তুহিন (২৫), জীবননগর উপজেলার কাদিপুর গ্রামের মৃত নিজামুদ্দিনের ছেলে যুবলীগ নেতা দেলোয়ার হোসেন (৩৬), দামুড়হুদা উপজেলার দলিয়ারপুর গ্রামের মোস্তফার ছেলে মন্টু (৪৫) দলকা লক্ষ্মীপুর গ্রামের মৃত ঝড়ু মণ্ডলের ছেলে ফরজ আলী (৩৬) এবং ভগিরাতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মমরেজ হোসেন (২৫)কে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর রাতে চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবীর খান-এর নির্দেশে সদর থানার ওসি মিজানুর রহমান, দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন এবং জীবননগর থানার ওসি সোলায়মান শেখ-এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। তাদেরকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেফতার ৭

আপডেট সময় : ০৪:৩৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬