চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে নারী সাংবাদিকের আবারও কারাদণ্ড
- আপডেট সময় : ০১:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে এক নারী সাংবাদিককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার চারমাইল এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের তেঘরি গ্রামের মৃত আব্দুল হালিমের মেয়ে সাংবাদিক পরিচয়দান কারী মাসুরা খাতুন টুনি(২৬) ইয়াবা সেবনের দায়ে ৬ মাসের বিনাশ্রম দণ্ডাদেশ প্রদান করেন।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদররের চারমাইল এলাকায় পুলিশ অভিযান পরিচালনার সময় ইয়াবা সেবনরত অবস্থায় মাসুরা টুনিকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ বলেন, ইয়াবা সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাসুরা খাতুনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ৩ মে চুয়াডাঙ্গার জীবননগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় একটি ভাড়া বাসা থেকে মাসুরা টুনিকে আটক করে স্থানীয়রা। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে ভারতীয় মদের খালি বোতল, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং কিছু আপত্তিকর (কনডম) সামগ্রী উদ্ধার করে। ওই ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন।






















