ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন বাবুগঞ্জে সুগন্ধা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার খুলনা- বরিশালে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জামিন পেলেন বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার হ্যাটট্রিক বিজয়ী সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিন পেয়েছেন। বুধবার (১০ জুন) দুপুর ১টার দিকে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ নাহিদ ইসলাম শুনানী শেষে তাকে জামিন দেন।
প্রসঙ্গত, শনিবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসা থেকে কোন মামলার আসামী না হওয়া সত্ত্বেও তাকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার (৭ জুন) সকালে উপজেলার চাখার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনির সরদারের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার অজ্ঞাতনামা আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে তাকে
বরিশালে আদালতে পাঠানো হয়। এদিন ( রোববার) বিকালে
বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা জামিনের আবেদন করলে বিচারক মোঃ নাহিদ ইসলাম ১০ জুন জামিন শুনানীর দিন ধার্য্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ধার্য্য তারিখ ১০ জুন ( বুধবার) শুনানী শেষে তাকে জামিন দেওয়া হয়। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা দৈনিক সমকাল ও যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক একুশে পদকপ্রাপ্ত দেশ বরণ্যে সাংবাদিক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের ছোট ভাই।
বানারীপাড়া পৌরসভার তিন বারের সাবেক জননন্দিত মেয়র ৭১’র রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় বর্ষিয়ান রাজনীতিক গোলাম সালেহ মঞ্জু মোল্লাকে রাজনৈতিক হয়রাণিমূলক মামলায় গ্রেপ্তারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। প্রায় ৮০ বছর বয়সী একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়রকে গভীর রাতে গ্রেপ্তার করে হয়রাণিমূলক মামলায় আসামী করার ঘটনায় দলমত নির্বিশেষে বানারীপাড়ার সর্বস্তরের মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং নিঃশর্ত মুক্তির দাবি ওঠে।
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জামিন পেলেন বানারীপাড়ার সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মঞ্জু মোল্লা

আপডেট সময় : ০১:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬