সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

নিজ অর্থায়নে ঝুঁকিপূর্ণ সেতু মেরামত করলেন বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম ভূতেরদিয়া এলাকায় অবস্থিত এমপিরহাট বাজার থেকে বাহেরচর বাজার সংযোগ সড়কের একটি পুরোনো পাকা সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল। সেতুর মাঝখানের ছাদ ভেঙে যাওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কেদারপুর ইউনিয়নের এমপিরহাট বাজার থেকে দেহেরগতি ইউনিয়নের বাহেরচর বাজারে যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। সেতুটির মাঝখানের অংশ দীর্ঘদিন ধরে ভেঙে থাকায় ইজিবাইক, ভ্যান, মোটরসাইকেল, পণ্যবাহী মিনি ট্রাক ও পিকআপ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, সেতুটির বেহাল অবস্থার বিষয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি কিংবা কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

এ অবস্থায় স্থানীয় বিএনপি নেতা ও সমাজসেবক হাসানুজ্জামান আর্মি খোকন বিষয়টি নিজ উদ্যোগে সমাধানের উদ্যোগ নেন। গত বৃহস্পতিবার তিনি নিজ অর্থায়নে সেতুর ভাঙা অংশে খোয়া, বালু ও সিমেন্ট ব্যবহার করে পুনরায় ঢালাইয়ের মাধ্যমে সংস্কার কাজ সম্পন্ন করেন। ফলে দীর্ঘদিনের ঝুঁকি ও দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন এ অঞ্চলের কয়েক হাজার মানুষ।

সংস্কার কাজে কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা মুন্না, সজল, লিমন, সাগর, স্বাধীন ও অপুসহ স্থানীয় যুবসমাজের আজিজুল আকন, কাইয়ুম ব্যাপারী, হানিফ আকন এবং আরও অনেকেই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটি সংস্কার হওয়ায় এখন নিরাপদে চলাচল করা সম্ভব হবে। তারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
এ বিষয়ে হাসানুজ্জামান আর্মি খোকন বলেন, “জনগণের সেবা করতে জনপ্রতিনিধি হওয়াই সবকিছু নয়। মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রয়োজন আন্তরিকতা, সাহস ও মানবিকতা। দীর্ঘদিন ধরে কেদারপুর ইউনিয়নের বিভিন্ন অবহেলিত ও সমস্যাগ্রস্ত এলাকায় নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, জনস্বার্থে যে কোনো ভালো কাজ এবং এলাকার মানুষের প্রয়োজনীয় উন্নয়ন কর্মকাণ্ডে আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

স্থানীয়দের প্রত্যাশা, গুরুত্বপূর্ণ এ সড়কের সেতুটি সাময়িক সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থায়ী ও টেকসই সংস্কারের উদ্যোগ নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিজ অর্থায়নে ঝুঁকিপূর্ণ সেতু মেরামত করলেন বিএনপি নেতা হাসানুজ্জামান খোকন

আপডেট সময় : ০২:০৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬