সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠিতে ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১১:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
অনুষ্ঠানে ধর্ষণ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি আইনি বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত বিভিন্ন প্রস্তাবনা বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সাথে সমাজের সর্বস্তরে সচেতনতা তৈরি ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়।
উক্ত সচেতনতা বিষয়ক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ কাওছার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ তৌহিদুল ইসলাম,
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
সভায় জেলা প্রশাসন ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে ধর্ষণ ও নারী নির্যাতন মুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতা বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬