ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: ড. জিয়াউদ্দিন হায়দার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; sv:16.1.5.5.W20; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। একজন সাহসী সেনা কর্মকর্তা তিনি মুক্তিযুদ্ধের ভয়াল সময়ে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিলেন।

সোমবার (১জুন) বিকেল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঝালকাঠি বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, জিয়াউর রহমান দেশের রাজনৈতিক সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেছিলেন। দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণকে তিনি সর্বাধিক গুরুত্ব দিতেন। তাঁর রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল জাতীয়তাবাদ, গণতন্ত্র, উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা।

তিনি বলেন, ক্ষমতায় থাকার স্বল্প সময়ের মধ্যেই জিয়াউর রহমান দেশের অর্থনীতি, কৃষি, শিল্প ও অবকাঠামো উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। কৃষিকে উৎপাদনমুখী করতে তিনি খাল খনন কর্মসূচি চালু করেছিলেন, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি গ্রামবাংলার মানুষকে বাড়ির আঙিনা ও পতিত জমিতে চাষাবাদে উৎসাহিত করতেন। তাঁর প্রচেষ্টায় দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় এবং কৃষিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়।

প্রধান অতিথি আরও বলেন, দেশের রপ্তানি খাত সম্প্রসারণ, তৈরি পোশাক শিল্পের বিকাশ এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতির নতুন দ্বার উন্মোচন করেছিলেন শহীদ জিয়া। তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন, যা হবে আত্মনির্ভরশীল, উৎপাদনমুখী এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাসম্পন্ন।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমানকে নিয়ে নতুন প্রজন্মের আরও গবেষণা করা প্রয়োজন। তাঁর জীবন, কর্ম ও রাষ্ট্রচিন্তা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তাঁর অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, শহীদ জিয়ার ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি গুম খুনের প্রতিশোধ নিবেন দেশের উন্নয়ন করে। তিনি বারবার বলেছেন, দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং জনগণের জীবনমান উন্নত করাই তাঁর প্রধান লক্ষ্য। দেশে ফিরে তিনি বলেছেন, “আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান।” এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, ত্যাগ ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার দেশের মানুষের কাছে অনুকরণীয়। বিএনপি বিশ্বাস করে শুধু প্রতিশ্রুতি দেওয়াই যথেষ্ট নয়, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করাই রাজনৈতিক দলের প্রকৃত দায়িত্ব। ইতোমধ্যে জনগণের কাছে দেওয়া বিভিন্ন অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।

ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, আগামী পাঁচ বছরে সরকার এক কোটি গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করবে। পাশাপাশি খাল-নদী পুনঃখনন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের অন্যতম প্রতীক। দেশের সংকটময় সময়ে তিনি সাহসী নেতৃত্ব দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। তাঁর আদর্শ, কর্মধারা ও রাষ্ট্রচিন্তা আজও দেশের মানুষকে অনুপ্রাণিত করে। তাঁর স্বপ্ন ছিল একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। সেই স্বপ্ন বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শহীদ জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা: ড. জিয়াউদ্দিন হায়দার

আপডেট সময় : ০২:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬