সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বাবুগঞ্জে মধ্য লোহালিয়া জামে মসজিদের আধুনিকায়ন নির্মাণকাজের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল):
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মধ্য লোহালিয়া জামে মসজিদকে আধুনিকায়নের লক্ষ্যে নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ শেষে হারুন মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে নির্মাণকাজের উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রহমতপুর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ আসাদুল্লাহ।

জানা গেছে, দীর্ঘদিনের পুরোনো এ মসজিদকে আধুনিক স্থাপত্যশৈলী ও উন্নত সুযোগ-সুবিধার সমন্বয়ে নতুনভাবে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মুসল্লিদের জন্য আরামদায়ক ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ আসাদুল্লাহ বলেন, মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এটি সমাজের নৈতিকতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম কেন্দ্র। ধর্মপ্রাণ মানুষের জন্য একটি সুন্দর ও আধুনিক মসজিদ নির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও জানান, হারুন মোল্লা ফাউন্ডেশন ইতোমধ্যে সামাজিক, ধর্মীয়, মানবিক, চিকিৎসা ও খেলাধুলাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মধ্য লোহালিয়া জামে মসজিদের আধুনিকায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনকালে মধ্য লোহালিয়া জামে মসজিদের সভাপতি মোঃ জহির উদ্দিন তারেক মোল্লাসহ মসজিদ কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে মধ্য লোহালিয়া জামে মসজিদের আধুনিকায়ন নির্মাণকাজের উদ্বোধন

আপডেট সময় : ০১:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬