সংবাদ শিরোনাম ::
পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:৩৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

মোঃ রফিকুল ইসলাম মৃধা (কলাপাড়া প্রতিনিধি)
কলাপাড়ায় রাতের অভিযানে জেলেদের চাল উদ্ধার
কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ির ইমরান হোসেনের বাসা থেকে জেলেদের জন্য বরাদ্দকৃত ২৬ বস্তা চাল ও ২৪টি খালি বস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ মে) রাত ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ অভিযান পরিচালনা করে এসব চাল উদ্ধার করেন।

























